২০১৮ সালে এবি প্রথমবার বিপিএল খেলতে এসেছিলেন। প্রথম ম্যাচটা যখন খেলেছিলেন সেই ম্যাচে এলেক্স হেলস এবং রাইলি রুশো সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে এবি ৩ বা ৪ বল আছে এমন সময় ব্যাট করতে নেমেছিলেন, সুবিধা করতে পারে নাই। তার পরের ম্যাচে ঢাকা আর রংপুরের খেলার সময়, ঢাকা আগে ব্যাট করে ১৮০+ রান করেছিলো। জবাব দিতে নেমে রংপুর ০ রানে গেইল এবং রুশোর উইকেট হারায়। তখন কে ভেবেছিলো যে রংপুর ম্যাচটা জিতবে, ঠিক তখনই এবি আসেন ব্যাট করতে। হেলসকে সাথে নিয়ে শুরু করে দেন তান্ডবলীলা। করলেন অপরাজিত ৫০ বলে ১০০ রান। আর হেলস করছিলো বোধহয় ৮০ রানের মতো। আর কোনো উইকেট পড়ে নাই রংপুরের, ৮ উইকেটের জয় পায় রংপুর। এবি ডি ভিলিয়ার্স যেখানেই খেলেন সেখানেই নিজের ছাপ রেখে যান। তোমাকে প্রশংসা করার মতো শব্দ এই পৃথিবীতে নেই। কারো সাথে তোমাকে তুলনা করলে, তোমাকেই ছোট করা হবে। কারন তোমার সাথে তুলনা করার মতো প্লেয়ার এখনো পর্যন্ত তৈরি হয়নি। এইসব কারনেই হয়তোবা তোমার কোনো হেটার্স নেই।

সঠিক সিদ্ধান্ত
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন