বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্বির লক্ষ্যে প্রথম ইউএনও কাপ বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০১৯। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীনের আন্তরিক উদ্যোগে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী টুর্ণামেন্টটি হয়েছিল চন্দনপুর মনির আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে। মানিকারচর এলএল মডেল উচ্চ বিদ্যালয়কে (নিচের ছবি) ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাধানগর ইউনিয়নের মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়ের বালিকা দল (উপরের ছবি)। তত্বাবধান করেছেন তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন। সহযোগিতায় ছিল গাজী ফাউন্ডেশন।

একটি মন্তব্য পোস্ট করুন