আজ (৮সেপ্টেম্বর ২০২১ )মিরপুরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর মধ্যোকার চতুর্থ টি ২০ ফরমেট এর ম্যাচ।৫ম্যাচ সিরিজ এর ৩ম্যাচ এর ভিতরে বাংলাদেশ চলে যায় সিরিজ জয়ের দ্বারপ্রান্তে ।কিন্তু সফল হয়নি বাংলাদেশ তৃতীয় ম্যাচ এ জয় এর জন্য।আজকে চতুর্থ ম্যাচ এ পূরণ হয় বাংলাদেশ এর এই আসা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা টাইগাররা এগিয়ে আছে ৩-১ ব্যবধানে। প্রথম বারের মত বাংলাদেশ নিউজিল্যান্ড কে হারিয়ে তাদের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করতে সফল হলো।
বুধবার (৮ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি
ক্রিকেট নিউজিল্যান্ড। নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান এর বোলিং তোপে মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
দলের পক্ষ থেকে সর্বোচ্চ ৪৬ রান করেন উইল ইয়ং, ৪৮ বলের মোকাবেলায় এ রান করেন তিনি। ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে। ২য় সর্বোচ্চ রান আসে ২৬ বল মোকাবেলা করা ল্যাথামের ব্যাট থেকে ২১ রান।
বাংলাদেশের পক্ষে সেরা বোলার নাসুম আহমেদ ১০ রানের খরচায় ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ১২ রানের খরচায় চারটি করে উইকেট শিকার করেন। নাসুম ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ম্যাচে দুটি মেডেন ওভারের কীর্তি গড়েন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৮ রানে লিটন দাসকে (১১ বলে ৬ রান) হারায় বাংলাদেশ। নাঈম শেখকে ক্রিজে রেখে বিদায় নেন সাকিব আল হাসানও (৮ বলে ৮ রান)তাও আউট হন স্ট্যাম্প ইং এ। দাগের অনেক অংশ বাইরে বের হন তিনি । মুশফিকুর রহিম সিরিজে দ্বিতীয়বারের মত শূন্য রানে ফেরেন ড্রেসিং রুম এ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে দল পড়ে যায় ভীষণ চাপে।
সম্পূর্ণ চাপ টা সামলান মাহমুদুল্লাহ তিনি ম্যাচের শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি আজকে সর্বমোট ৪৮ বল খেলে ৪৩ রান করতে সক্ষম হন। আফিফ এর সাথে সে আজকের ম্যাচ টি শেষ করেন।
নিউজিল্যান্ড এর পক্ষে এজাজ পেটেল ৪ ওভার বল করে ২ উইকেট শিকার করেন মাত্র ৯ রানের খরচায়।
সংক্ষিপ্ত স্কোর
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড : ৯৩/১০ (১৯.৩ ওভার)
ইয়ং ৪৬, ল্যাথাম ২১
নাসুম ৪-২-১০-৪, মুস্তাফিজ ৩.৩-০১২-৪, সাইফউদ্দিন ৩–০-১৬-১, মেহেদী ৪-০-২১-১
বাংলাদেশ : ৯৬/৪ (১৯.১ ওভার)
রিয়াদ ৪৩*, নাঈম ২৯
এজাজ ৯/২, ম্যাককঞ্চি ৩৪/১

একটি মন্তব্য পোস্ট করুন