করোনা ভাইরাসের কারনে স্থগিত হয় আইপিএল। মঙ্গলবার আইপিএল স্থগিত হয়ে গেলে অনেক বিদেশি ক্রিকেটারের মতো সাকিব-মোস্তাফিজেরও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এই দুই টাইগারের দেশে ফেরার।খবরটি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। জানা যায় বিমানবন্দর থেকে এই দুই টাইগার সরাসরি চলে যাবেন হোটেল সোনারগাঁওয়ে সেখানে প্রাতিষ্ঠানিক ভাবে থাকবেন ১৪ দিনের কোয়ারেন্টাইনে।
আইপিএলের এবারের আসরের কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন সাকিব আল হাসান এবং রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ২৩ মে।

Nice
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন