২০২১ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি ২০ বিশ্বকাপ।টি ২০ বিশ্বকাপ ইন্ডিয়া তে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইন্ডিয়া ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা করে যে COVID-19 (করোনা ভাইরাস )এর কারণে তাদের দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পরিবর্তে আরব আমিরাত এবং ওমান এ অনুষ্ঠিত হবে।
সে সুবাদে যেহুতু ১মাস বাকি তাই আজ (৯সেপ্টেম্বর)বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ১৫সদেসের দল ঘোষণা করেছে।এবং স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে আরো দুইজন।
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ।পূর্ব ঘোষণা অনুযায়ী দলে থাকছেন না তামিম ইকবাল ।সে তার নিজের ইচ্ছা তেই এই কথা বলেছেন।ফেসবুক লাইভ থেকে
স্পিনারদের তালিকায় আছেন সাকিব আল হাসান সহ ৩ জন নাসুম আহমেদ ও মেহেদী হাসান। দলে রয়েছেন ৩ পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের সাথে আছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
রাঙ্কিং এ আগে পিছে থাকার কারণে বাংলাদেশ কে খেলতে হবে ১ম রাউন্ড ।বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। আইসিসি অনুযায়ী ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিনটি টি ২০ ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানে।
একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।
স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
(বাংলাদেশ সময়)



إرسال تعليق