টেস্টে সময়টা দারুণ যাচ্ছে লিটন দাসের। সদ্য ইতি চট্টগ্রাম টেস্টেও ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল। আর এর সুফল পেয়েছেন র্যাংকিংয়ে ২৬ ধাপ এগিয়ে।
বুধবার (১ ডিসেম্বর) আইসিসি টেস্ট র্যাংকিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। হালনাগাদকৃত ব্যাটারদের র্যাংকিংয়ে ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩১তম স্থানে উঠে এসেছেন লিটন।
লিটন ছাড়াও উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের। চার ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৯তম। এছাড়া বল হাতে দ্যুতি ছড়ানো তাইজুল ইসলামের উন্নতি হয়েছে বোলারদের ক্যাটাগরিতে। দুই ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন এই বাঁহাতি স্পিনার।
এছাড়া পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে চট্টগ্রাম টেস্ট উন্নতি ঘটিয়েছে শাহীন শাহ আফ্রিদির। বোলারদের র্যাংকিংয়ে তিনি উঠে এসেছেন শীর্ষ পাঁচে। ১১তম স্থানে অবস্থান করছেন আরেক পেসার হাসান আলী, যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।
চট্টগ্রাম টেস্টের সেরা খেলোয়াড় আবিদ আলী এগিয়েছেন ২৭ ধাপ, তার অবস্থান এখন ২০তম। অভিষেক টেস্টে প্রশংসা কুড়ানো আব্দুল্লাহ শফিক ৮৩তম স্থানে থেকে র্যাংকিংয়ে পদার্পণ করেছেন।
একনজরে আইসিসি টেস্ট র্যাংকিং
- ব্যাটসম্যান
| অবস্থান | নাম | রেটিং |
| ১ম | জো রুট | ৯০৩ |
| ২য় | স্টিভ স্মিথ | ৮৯১ |
| ৩য় | কেন উইলিয়ামসন | ৮৮৮ |
| ৪র্থ | মার্নাস লাবুশেন | ৮৭৮ |
| ৫ম | রোহিত শর্মা | ৮০৫ |
| ৬ষ্ঠ | বিরাট কোহলি | ৭৭৫ |
| ৭ম | দিমুথ করুনারত্নে | ৭৭২ |
| ৮ম | বাবর আজম | ৭৩৭ |
| ৯ম | টম ল্যাথাম | ৭২৬ |
| ১০ম | ডেভিড ওয়ার্নার | ৭২৪ |
- বোলার
| অবস্থান | নাম | রেটিং |
| ১ম | প্যাট কামিন্স | ৯০৮ |
| ২য় | রবিচন্দ্রন অশ্বিন | ৮৪০ |
| ৩য় | টিম সাউদি | ৮৩৯ |
| ৪র্থ | জশ হ্যাজলউড | ৮১৬ |
| ৫ম | শাহীন আফ্রিদি | ৮১০ |
| ৬ষ্ঠ | নেইল ওয়াগনার | ৮০২ |
| ৭ম | কাগিসো রাবাদা | ৭৯৮ |
| ৮ম | জেমস অ্যান্ডারসন | ৭৯৪ |
| ৯ম | কাইল জেমিসন | ৭৭৬ |
| ১০ম | জাসপ্রিত বুমরাহ | ৭৬৩ |
- অলরাউন্ডার
| অবস্থান | নাম | রেটিং |
| ১ম | জেসন হোল্ডার | ৪১২ |
| ২য় | রবীন্দ্র জাদেজা | ৩৫৩ |
| ৩য় | রবিচন্দ্রন অশ্বিন | ৩৫২ |
| ৪র্থ | বেন স্টোকস | ৩৪৮ |
| ৫ম | সাকিব আল হাসান | ৩২৭ |
| ৬ষ্ঠ | কাইল জেমিসন | ৩২৫ |
| ৭ম | মিচেল স্টার্ক | ২৭৫ |
| ৮ম | প্যাট কামিন্স | ২৪৯ |
| ৯ম | ক্রিস ওকস | ২৩৯ |
| ১০ম | কলিন ডি গ্র্যান্ডহোম | ২২৮ |

একটি মন্তব্য পোস্ট করুন