রিপোর্ট প্রিন্ট

টিউনটি শেয়ার করুনঃ



প্রথম জয়টা সবসময়ই অন্যরকম হয়।


বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআই সিরিজ জয়; বৃত্ত পূরণ করতে বাকি রইল কেবল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।  ইনশাআল্লাহ একদিন.... 

তবে একটা কথা বলব, শ্রীলঙ্কা দলটা হয়তো তরুণ তবে তারা আমাদের চাপের মুখে ফেলতে পেরেছে, যে চাপের মুখে পরে এর আগে অনেকবার দলটাকে তাসের ঘরের মতো ভেঙে পরতে দেখেছি। প্রথম ওয়ানডেতে যখন ১০০ তে ৪টে তখন মুশি-রিয়াদ ভেঙে পরেনি। আবার দ্বিতীয় ওয়ানডেতে ১৫ তে সাকিব-তামিমকে হারিয়ে বাংলাদেশ যখন ধুকছে তখনও দলটার মনোবল ভেঙে পরতে দেখেনি। বোলারদের মধ্যেও অন্যরকম জিততে চাওয়ার চাহনি ছিল (তবে পঞ্চপাণ্ডব নির্ভরশীলতা ব্যাটিংয়ের দিক থেকে কমাতেই হবে...)। দলের ১১ টা প্লেয়ারই যেন জেতার জন্য মাঠে নেমেছে। এইযে এই পরবর্তিত মনোবল ওয়ানডেতে আমাদের উন্নতির প্রতিফলন। অন্তত আপনাকে মানতেই হবে ৫০-ওভারি ক্রিকেটে ঘরের মাঠে বাংলাদেশ চোখের পরার মতো উন্নতি করেছে। এ দল ঘরে যে কাউকে হারাতে পারে। এ জিনিসটা বাইরেও সঞ্চার করতে হবে। যদিও ইতহাস বলে বড় দলগুলোও বাইরে স্ট্রাগল করে তবুও আশা করতে দোষ কি!!

একটা সময় ছিল যখন আমরা ম্যাচ জিতলে মিছিল করতাম, এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতাটাও আমাদের স্বাভাবিক মনে হয়, মাঠে খেলোয়ারদের মধ্যে কোনো উল্লাসের ছোঁয়া লাগে না। বহুদূর হেঁটে এসেছি.....

আবার বলি অভিনন্দন বাংলাদেশ।।

ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।

লেখাঃরেজাউল আহমেদ।

0/আপনার মতামত জানান